ঢাকার দোহার উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে মুক্তিযুদ্ধের চেতনা এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের বিরুদ্ধে ধৃষ্টতাপূর্ণ উক্তিকারীদের বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকালে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাশার চোকদারের উদ্যোগে উপজেলার পূর্ব জয়পাড়া বাজারের রতন চত্বর এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনকালে দোহার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাশার চোকদার বলেন, ইসলাম শান্তির ধর্ম। আমরা সবাই শান্তি চাই। কিন্ত একটি বিশেষ মহল দেশের শান্তি নষ্ট করার জন্য জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের বিষয়ে বিভিন্ন ধরনের উস্কানিকমূলক কথা বলেছে, যা মোটেও কাম্য নয়। দেশে অশান্তির পরিবেশ সৃষ্টি করতে তারা ইসলামের নামে অপব্যাখা দিচ্ছেন। আমরা এ সব অপব্যাখ্যার তীব্র প্রতিবাদ জানাই এবং সেইসাথে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের বিরুদ্ধে ধৃষ্টতাপূর্ণ উক্তিকারীদের বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।
এ সময়ে অারও উপস্থিত ছিলেন- দোহার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি রায়হান বেপারী, সাবেক ছাত্র নেতা এমএ হান্নান চোকদার, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য আব্দুল কুদ্দুস, দোহার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আইন বিষয়ক সম্পাদক বেলাল হোসেন, প্রচার সম্পাদক কামরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা শিবনাথ সরকার, টিপু ভূঁইয়া, আবুল হোসেন, সজল সরকার, সাইদুল মোল্লা, সম্রাট মৃধা, নয়াবাড়ি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মুকলেছুর রহমান, সাধারণ সম্পাদক আলমগীর খান, নারিশা ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ইয়ানুছ বেপারী, কুসুমহাটি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইয়ার খান, সাধারণ সম্পাদক পিয়ার আলী পত্তনদার প্রমুখ।